অ্যাপে নিবন্ধন ছাড়া রাস্তায় নামলেই দুই লাখ রিয়াল জরিমানা

২১ মে, ২০২০ ২১:৪৫  
করোনা সংক্রমণ ঠেকাতে উঠে পড়ে লেগেছে বিশ্বের বিভিন্ন দেশ। পিছিয়ে নেই কাতারও। ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটি। এহতেরাজ নামে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপে রেজিস্ট্রেশন না করে রাস্তায় বের হলে সর্বোচ্চ দুই লাখ রিয়াল জরিমানা ও তিন বছরের জেল হতে পারে। নিজেদের সুরক্ষায় কাতার সরকারের নিয়ম অনুযায়ী, প্রবাসীদের অ্যাপটি ডাউনলোডের অনুরোধ জানিয়েছে কাতার সরকার। আশপাশে করোনা রোগী থাকলে সংকেত দেবে এই অ্যাপ। শুক্রবার থেকে বাইরে বের হলে বাধ্যতামূলক চালু করতে হবে। কাতার সরকারের নির্দেশনা মেনে শুক্রবারের মধ্যেই সব প্রবাসীকে মোবাইলে ওই অ্যাপ ডাউনলোডের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোস্তাফিজুর রহমান।